সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৪১ জন। গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ১১৮ জন, আর মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৯৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

এ সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৬৫ জনের।