গত সোমবারের বিক্ষোভ চলাকালে দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, এ ঘটনায় ১০টি মামলা দায়ের করা হয়েছে এবং আরো কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।