ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ
সকাল ৮টা থেকে রেলওয়েরর পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় করতে পারছেন যাত্রীরা। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট।
আজ যারা টিকিট ক্রয় করবেন তারা আগামী ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবো অনলাইনে। টানা সাত দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম।