বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো: জসিম উদ্দীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দিবাগত রাত উপজেলার দক্ষিণ তৈলারদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জসিম উপজেলার দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার বাদশা মিয়ার ছেলে।
আনোয়ারা থানার এসআই জুয়েল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন বলেন, ‘তাঁতী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরদিন সকালে আদালতে হস্তান্তর করা হয়েছে।