বাংলাদেশের সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনকারীরা।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তারা এ দাবিতে শাহবাগে ব্লকেড করলে চারদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেয়।

যতক্ষণ পর্যন্ত পিএসসিতে সংস্কারের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান করবেন বলে ঘোষণা দেন মিছিল থেকে।

এ সময় তাদের শাহবাগের রাস্তা আটকে দাঁড়িয়ে যেতে দেখা যায়।

সূত্র : বিবিসি