বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (Grob-120TP) দুর্ঘটনার কবলে পড়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় আনুমানিক দুপুর ১২টা ৫৫ মিনিটে দুর্ঘটনায় পতিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানটি বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান থেকে দুপুর ১২টা ১৮ মিনিটে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। প্রশিক্ষণ বিমানটির দু’জন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন। দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।