কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির ঘোষণা দেন তারা।

নয়া দিগন্ত অনলাইন
304
ছবি : সংগৃহীত

প্রায় দেড় ঘণ্টা পর মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে কাজে যোগ দিয়েছেন কর্মীরা।

আজ সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন তারা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য

মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির ঘোষণা দেন তারা।

পূর্ব ঘোষণায় অনুযায়ী আজ সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধের আশঙ্কা ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ে মেট্রোরেল চলছে। যদিও কাজে যোগ দেননি মেট্রোরেল কর্মীরা।

ফলে সকাল থেকে মেট্রোরেল চলাচলে নানা জটিলতা তৈরি হয়। বিশেষ করে যাত্রীদের ভাড়া আদায় করার ব্যবস্থা কোথাও কোথাও অকার্যকর হয়ে পড়ে। টিকিটের কাউন্টারগুলোও বন্ধ ছিল। কেউ টিকিট কাটতে পারেনি। এই সুযোগে একক যাত্রার যাত্রীরা বিনা টিকিটে মেট্রোরেলে যাতায়াতের সুযোগ পায়। আর যাদের এমআরটি কার্ড আছে তারা কার্ড পাঞ্চ করে ঢুকতে পেরেছে।

এর আগে, রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ডিএমটিসিএলের কর্মকর্তা ও কর্মচারীরা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন আহমেদ (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) বলেন, মেট্রোরেলের কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তাদের দাবিগুলো মেনে নেয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এখন মেট্রোরেল কর্মীরা কাজে যোগ দিয়েছেন। একক যাত্রার টিকিট আগের মতোই বিক্রি হচ্ছে।