নাটোর জেলা সাংবাদিক সমিতি
সভাপতি আবুল কালাম আজাদ সম্পাদক শামছুল ইসলাম
স্থান
ঢাকা
Printed Edition
নাটোর জেলা সাংবাদিক সমিতির (নাজেসাস) ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ (বিটিভি), সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম।
সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি নাজমুস সাকিব (স্টার নিউজ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহি মাহফুজ (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসাইন (সময় টিভি), কোষাধ্যক্ষ ইমদাদ হক (চ্যানেল ২৪), প্রচার সম্পাদক কামাল হোসেন (আরটিভি), তথ্যপ্রযুক্তি সম্পাদক আতিকা রহমান (আরটিভি), সদস্য সুজন নাজির (দি নিউজ), রেজাউল করিম শামীম (কালবেলা), রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি)।
একই সাথে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে আতিকুর রহমান চৌধুরী, মো: আব্দুর রশিদ ও মো: তসলিম উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়। নির্বাচন পরিচালনা করেন, দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। এর আগে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নাজেসাসের সাবেক সভাপতি দীপঙ্কর লাহিড়ী (কালবেলা), সহসভাপতি এমদাদুল হক (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (ডিবিসি) প্রমুখ।