মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী শায়খুল হাদীস পরিষদের নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

রোববার (১১ মে) শায়খুল হাদীস পরিষদের একটি গুরুত্বপূর্ণ নির্বাহী সভা ঢাকার মুহাম্মাদপুরস্থ জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজীজ এবং পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।

সভায় মাওলানা তাফাজ্জুল হক আজীজ তার প্রাতিষ্ঠানিক ও পেশাগত ব্যস্ততার কারণে পরিষদের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে সর্বসম্মতিক্রমে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে শায়খুল হাদীস পরিষদের নতুন সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস পরিষদের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সহ-সভাপতি মুফতি মুহাম্মদুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা শামসুল আলম, অফিস সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ মাসনূন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা মাহফুজ হায়দার, নির্বাহী সদস্য মাওলানা ইহতিশামুল হক নোমান, মাওলানা ফজলে রাব্বী, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী, মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।