দেশের রাজনৈতিক অঙ্গনে গতকাল বৃহস্পতিবার সারাদিন বিরাজ করেছিল উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।

এরই মধ্যে বৃহস্পতিবার (২২ মে) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

পোস্টে শফিকুল আলম লিখেন, ‘নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব’। এটি একটি কোরআনের আয়াত। যার অর্থ, ‘আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী।’

Post of Press Secretary to the Chief Advisor