রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় সিটি করপোরেশনের দুই পরিছন্নতাকর্মী নিহত হয়েছেন।

আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন পুরুষ ও একজন নারী। তবে তাদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন।

তিনি বলেন, ভোর পৌনে ৫টার দিকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পাশে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দু’জন পরিছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে।