কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ কা ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গ্রেফতারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে সাবেক এ সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সরওয়ার জাহান বাদশা কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।