আসন্ন গ্রীষ্ম ও সেচ মৌসুম এবং চলতি পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে এই অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখুন, অতিরিক্ত বাতি ব্যবহার ও আলোকসজ্জা পরিহার করুন।

এছাড়া যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য ১৬৯৯৯ এ যোগাযোগ করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র : বাসস