খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস মাওলানা আফতাব উদ্দিন (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
মাওলানা আফতাব উদ্দিন স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
বাদ জোহর গোপালগঞ্জ সদর হাসপাতালের পাশে মারকাজ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় শরিক হবেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল সহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
শায়খুল হাদিস মাওলানা আফতাব উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
শোকবাণীতে বলেন, মাওলানা আফতাব উদ্দিন আমৃত্যু ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক ছিলেন। কর্মজীবনেও তিনি ইসলামি শিক্ষা ও দাওয়াত নিয়ে কাজ করেছেন। তার মৃত্যুতে আমরা একজন বিনয়ী, মৃদুভাষী ও চিন্তাশীল ব্যক্তিত্বকে হারালাম। আল্লাহ তাকে মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফিরদাউসে অধিষ্ঠিত করুন। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস মাওলানা আফতাব উদ্দিনের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসিরুদ্দিন, সহ জোন পরিচালক মাস্টার জুলহাস আহমদ, গোপালগঞ্জ জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আলী আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান জিয়া।