নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় ঐকমত্য গঠনের কাজ শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠকে তিনি এ কথা জানান।

জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক হয়েছে। এ সময় জাতীয় ঐকমত্যের ব্যাপারে কথা বলেন তারা।

কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও ইইউ রাষ্ট্রদূতকে অবহিত করেছেন আলী রীয়াজ।

এ সময় মাইকেল মিলার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেছেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে।

এছাড়া ইইউ রাষ্ট্রদূত জাতীয় ঐকমত্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সূত্র : ইউএনবি