বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসকদের দেশীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিত্বকারী পেশাজীবী সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের (বিপিএ) ৯ম ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সাভারের সিআরপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ড. মুহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি এবং ড. ফিরোজ কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডা. মো: শাহাদাৎ হোসেন, ডা. মোহাম্মদ আলী, ডা. ডি এম নুরুল আমিন উৎপল, ডা. মো: সাইফুল ইসলাম ও ডা. মো: শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো: মহিউদ্দিন, ডা. মো: জাহিদ হোসেন, ডা. মো: তানজীর উজ জামান ও ডা. মো: এমরান হোসাইন, কোষাধ্যক্ষ ডা. আমিনুল ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ নাজমুল হাছান, সাংগঠনিক সম্পাদক ডা. মো: নেছার উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. মো: রুবেল হোসেন সরকার, দফতর সম্পাদক ডা. এন. এম. মাসুদ রানা, প্রচার সম্পাদক ডা. ওমর ফারুক, প্রকাশনা সম্পাদক ডা. মো: আহনাফ আল মুকিত, মহিলা ও কল্যাণ সম্পাদক ডা. মোসা. শাহানা খাতুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডা. তামজিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো: সামছুর রহমান, শিক্ষা সম্পাদক ডা. মো: এখলাছুর রহমান।
এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন ডা. মো: ইমরান হোসেন, ডা. এস. এম. মোস্তফা কামাল, ডা. মো: ফাইজুল কবির, ডা. আহাম্মদুল হিল গালিব ও ডা. সোহেল আহমেদ।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: মোস্তফা জামান, বদরুল হাসান চৌধুরী এবং ডা. শাহনাজ সুলতানা (পিটি)।
নব-নির্বাচিত সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘একটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন, সম্মানিত ভোটারসহ সবাইকে ধন্যবাদ জানাই। ফিজিওথেরাপি পেশার কল্যাণে আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাবো। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ড. ফিরোজ কবির বলেন, ‘ফিজিওথেরাপি বিশ্বব্যাপী একটি স্বীকৃত ও অপরিহার্য স্বাস্থ্যসেবা পেশা। বাংলাদেশেও এ পেশার গুরুত্ব দিন দিন বাড়ছে। তবে পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, গবেষণা, নীতিগত উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন।’ একইসাথে প্রত্যান্ত অঞ্চল থেকে ভোট দিতে আসা সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।