রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৩৮টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডিএমপির তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, মতিঝিল বিভাগে ৫০ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৬৪ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে একজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জনকে গ্রেফতার করেছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, অটোরিকশার চারটি ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানের সময় বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।