নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। নিরাপত্তার কথা বলে তাকে নারায়ণগঞ্জ কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানিয়েছেন, আজ শুক্রবার সকাল ১০টায় তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, ‘সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি সেখানে কারা তত্ত্বাবধানে থাকবেন।’
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আইভীকে।
পরিদর্শক কাইউম খান বলেন, ‘তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ। জামিনও চাওয়া হয়নি। তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।