রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন মো: হিমু (২৫), মো: সোহেল রানা (১৯), রানা (২২), মো: সাগর (২৩), মো: ইব্রাহিম (৩২), মো: আ. মুমিন (২৫), মো: অন্তর (২০), মো: জুম্মান (২৭), মো: রফিক (৩০), মো: বোচা (৩৫), লাইলী ওরফে বৃষ্টি (২৬), মো: মুজিবুর রহমান (৩২) ও মো: হৃদয় (২৪)।
নিয়াজ মেহেদী জানান, মঙ্গলবার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সূত্র : বাসস