রাজধানীর আদাবার থানা এলাকার টেকেরহাট থেকে ছিনতাইকারী ও মাদককারবারি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রোববার দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় আদাবর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ।
গ্রেফতাররা হলেন মো: রাসেল (২৪), তানভীর আহমমেদ শুভ (২০), মো: সুজন (৩২), মো: চঞ্চল (২৮), ফয়সাল (১৭), সোহান (১৮) ও চান মিয়া (৩০)।
সিটিটিসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে মাদকগ্রহণরত অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতাররা স্থানীয় এলাকায় দুর্ধর্ষ ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদকচক্রের হোতা হিসেবে পরিচিত। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতার তানভীর শুভ, সোহান, সুজন ও চঞ্চলের নামে আদাবর থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও চুরির একাধিক মামলা রয়েছে।