রাজধানীর পল্লবী থানার মিরপুর-১১ নম্বরে পরকীয়া প্রেমের জেরে একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রী দু’জন খুন হয়েছেন।

আজ বুধবার বেলা সোয়া ৪টার দিকে পল্লবীর মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে।

নিহতরা হলেন- পাপ্পু এবং দোলন আক্তার দোলা (২৮)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

জানা গেছে, ঘাতক পরকীয়া প্রেমিকের নাম গাউস। তার বাড়ি গোপালগঞ্জের কাসিয়ানি থানায়। নিহত দোলন আক্তার দোলার বাড়ি বরগুনার সদর থানা এলাকায়।

পুলিশ বলছে, ঘাতক পরকীয়া প্রেমিক গাউস (৩৩) দু’জনকে খুন করেছেন। তাকে আটক করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, পল্লবীর মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় কিছুক্ষণ আগেই পরকীয়া প্রেমের জেরে একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রী দু’জন খুন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।