রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত মধ্যরাতে হাতিরঝিলের মোড়ল গলি এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

ভুক্তভোগী আরিফ সরদার (৩৫) যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া বাসায় থাকেন তিনি।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাসেল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার মুখ দিয়ে ঢুকে কপাল দিয়ে বেরিয়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, আরিফ একটি ওয়ার্কশপে কাজ করেন।

হামলার উদ্দেশ্য ও হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সূত্র : ইউএনবি