চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাংবাদিকদের সংগঠন ‘আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি এনামুল হক নাবিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনফো বাংলার প্রতিনিধি ফরহাদুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আহ্বায়ক কমিটির সুপারিশে ১৩ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন সুশীল (দৈনিক সংবাদ ও চট্টগ্রাম প্রতিদিন), সহ-সভাপতি হোসেন মো: ইকবাল বাহার (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয় (ইত্তেফাক, সুপ্রভাত বাংলাদেশ ও বাংলাদেশ বেতার), অর্থ সম্পাদক মো: জাবেদুল ইসলাম (ইনকিলাব), দফতর সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন (মানবজমিন), প্রচার ও পাঠাগার সম্পাদক শেখ আব্দুল্লাহ (জনবানী, আজকের চট্টগ্রাম), তথ্য ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ নুরুল কবির (নয়া দিগন্ত)।

এছাড়া নির্বাহী সদস্য হলেন- রুপন দত্ত (নিউজ ২১), হুমায়ুন কবির সমুন শাহ (কালের কণ্ঠ ও পূর্বকোণ), রতন কান্তি দাশ (যুগান্তর) এবং সদস্য সাইদুর রহমান রনি (আমার বার্তা)।