রাজবাড়ীতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিঠুনকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার। এর আগে, সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শামীম হাসান সরদার জানান, গত ২৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর থানাধীন শ্রীপুর এলাকায় ভুক্তভোগীর (২২) ভাড়া বাসায় মেহমান হিসেবে হারুন (৪০) প্রবেশ করলে, মিঠুনসহ (২৮) অন্যান্য আসামিরা সেখানে গিয়ে ভয় দেখিয়ে দু’লাখ টাকা দাবি করেন। হারুন প্রথমে নগদ ১০ হাজার টাকা এবং পরে বিকাশের মাধ্যমে আরো ৬৭ হাজার টাকা দিতে বাধ্য হন। পরে দাবিকৃত অবশিষ্ট টাকা না পেয়ে আসামি মিঠুনসহ অন্যান্যরা পরদিন (২৯ জানুয়ারি) রাত ৪টা ৪০ মিনিটের দিকে ভুক্তভোগীকে কৌশলে পালাক্রমে ধর্ষণ করেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, এই ঘটনায় ভুক্তভোগী রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার বিষয়ে জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যান।

আসামিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।