নওগাঁর মহাদেবপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুদ উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের কুঞ্জবন গ্রামের মো: জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে পুরাতন ব্রিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাসুদ ফ্যাসিস্ট সরকারের সময়ে ২০২৪ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ মামলা থাকায় তাকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো করা হয়েছে।’