নারায়ণগঞ্জের রূপগঞ্জ রুপসি বাগান বাড়ি এলাকায় সাত বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত ২টার দিকে নিয়ে এলে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শফিকুল ইসলাম জানান, আমরা সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। এই ঘটনায় মোহাম্মদ মিন্টু নামের এক মুদি দোকানদারকে সন্দেহ করা হচ্ছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। এই ঘটনায় ওই মেয়েটির বাবা-মার অভিযোগের ভিত্তিতে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।