গাংনীতে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল
বুধবার (২৬ মার্চ) গাংনী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
স্থান
গাংনী
জামায়াতে ইসলামী গাংনী উপজেলা যুব বিভাগের আয়োজনে "যুবকদের সম্মানে রমজানের আলোচনা ও ইফতার মাহফিল" অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) গাংনী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামির গাংনী উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা তাজ উদ্দীন খান।
গাংনী পৌর যুব বিভাগ সভাপতি জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, জেলা যুব বিভাগের সেক্রেটারি মজনুল হক লিপটন, গাংনী পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমান প্রমুখ।
ইফতার ও আলোচনা সভায় জামায়াতের গাংনী উপজেলা ও পৌর যুব বিভাগের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।