২০২৫ সচ্ছতা ও অগ্রগতির বছর এ প্রতিপাদ্য সামনে রেখে টিএমএসএস-এর বার্ষিক জোন প্রধান সম্মেলন-২০২৫ গত বুধ ও বৃহস্পতিবার, বগুড়া সদরের নওদাপাড়াস্থ ফাইভ স্টার মম-ইন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী সম্মেলনে টিএমএসএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন জোন প্রধানরা অংশ নেন।
সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ ও সাফল্য নিয়ে আলোচনা। এ ছাড়াও দেশের বেকার মানুষের কর্ম সংস্থানের লক্ষ্যে নারী উদ্যোক্তা তৈরি, তরুণ উদ্যোক্তা তৈরি, সনাতনী কৃষি কে বাণিজ্যিক কৃষিতে রুপান্তর, কৃষি পণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরন এবং ডিজিটালাইজেশন বিষয়ে কর্ম কৌশল গ্রহণ করা হয়।
এতে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।