মিরসরাইয়ে ফেনী নদী ও এর আশপাশের এলাকায় দিনভর অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৫ এপ্রিল) জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম। এ সময় অভিযানে ফেনী নদীর শুভপুর সেতু থেকে পশ্চিমদিকে ধুমঘাট এবং পূর্বদিকে মোল্লাঘাট পয়েন্ট পর্যন্ত অভিযান চালানো হয়।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম জানান, ‘টহলের সময় নদীর তীরবর্তী জনসাধারণকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়। একইসাথে বালু উত্তোলন করতে দেখলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়।’

তিনি আরো জানান, ‘একটি অভিযোগের ভিত্তিতে ফেনী নদীর পাশে মেহেদীনগর এলাকায় হিঙ্গুলী খালে অবৈধ বালু উত্তোলনরত দু’টি শ্যালো ড্রেজার বিকল করে দেয়া হয় এবং বালু সরবরাহ কাজে ব্যবহৃত প্রায় দু’হাজার ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।

এদিকে অভিযোগের ভিত্তিতে ১ নম্বর করেরহাটের হাবিলদারবাসা এলাকায় একটি শ্যালো ড্রেজার বিকল ও প্রায় ৫০০ ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়েছে।