জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে পৌরসভার কালিতলা বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহেল রানা পৌরসভার চর ভবসুর পশ্চিম গ্রামের মরহুম মজিবর রহমানের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন নয়া দিগন্তকে জানান, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরসভার কালিতলা বটতলা এলাকা থেকে নির্ভরযোগ্য সূত্রে জেনে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক উৎপাদনকারী মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ওসি মো: আনোয়ার হোসেন আরো জানান, আজ বৃহস্পতিবার সোহেল রানাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।