চট্টগ্রামের লোহাগাড়ায় মো: জেয়াবুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে নগদ টাকা, একটি হুইল পেপার রোল ও ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দরবেশহাট আকবর পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক জেয়াবুল হক দরবেশ হাট আকবর পাড়ার আব্দুল হাকিমের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর টিম যৌথ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দরবেশহাট আকবর পাড়া থেকে ৩৯ হাজার আট শ’ টাকা, একটি হুইল পেপার রোল ও ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেয়াবুলকে আটক করে।
লোহাগাড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জাহেদুল ইসলাম জানান, আটক জেয়াবুল খুচরা ইয়াবা বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।