নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে বাদ জোহর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে কোরআন খতমসহ উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা খলিলুর রহমান প্রমুখ।