পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলা হয়েছে। মামলার আসামি মোহাম্মদ আমিনকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) কাউখালী থানায় এ মামলা করেন শিশুটি মা।

গ্রেফতার মোহাম্মদ আমিন উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের কবির হোসেনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে বসতবাড়ির পাশেই অন্য ছেলেমেয়েদের নিয়ে লুকোচুরি খেলছিল ভুক্তভোগী শিশুটি। ওই সময় মোহাম্মদ আমিন অন্য ছেলেমেয়েদের চোখের আড়ালে শিশুটিকে তুলে নিয়ে পাশের সাইদুল ইসলামের রান্নাঘরের পূর্বপাশে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে মোহাম্মদ আমিন পালিয়ে যায়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান জানান, থানায় ধর্ষণের চেষ্টার মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে পিরোজপুর শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।