বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে নগরীর সাউথকিং চাইনিজ রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি প্রফেসর মাহমুদ হোসাইন দুলালের সভাপতিত্বে এবং পরিচালক আযাদ আলাউদ্দীন ও সহকারী পরিচালক সাঈদ মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) বরিশাল বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলতাফ উদ্দিন আহমেদ।

প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো: জিল্লুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা অধিদফতরের উপপরিচালক মো: জাহাঙ্গীর হোসাইন ও ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো: নুরুল ইসলাম।

বক্তব্য রাখেন পেশাজীবী ফোরামের সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফীন, বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি মো: আবদুল হাই ও সহকারী পরিচালক তৈয়বুর রহমান আজাদ। সংকল্প সাংস্কৃতিক সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আশিক এলাহী, মুক্তকণ্ঠ সাংস্কৃতিক সংসদ, সরকারি বি এম কলেজের পরিচালক সাহিদ হাসান, হেরার রশ্মি শিল্পীগোষ্ঠী বরিশালের পরিচালক নোমান বিন ইউসুফ।

ইফতার মাহফিলে ইসলামী গান পরিবেশন করেন বরিশাল সাংস্কৃতিক সংসদ, হেরার রশ্মি শিল্পীগোষ্ঠী, সূচনা সাংস্কৃতিক সংসদ ও চন্দ্রদ্বীপ শিল্পীগোষ্ঠী।

স্বরচিত কবিতা আবৃত্তি করেন দেড় শতাধিক বইয়ের লেখক কবিতার ফেরিওয়ালা ব্যাংকার মো: শহিদুল ইসলাম।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির উপপরিচালক মো: রফিকুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ বলেন, ‘তাকওয়া হলো একটি অনুভূতি। শুধু ভীতি নয়, অন্তরে সার্বক্ষণিক ধারণ করতে হয়। ফিতরতের (স্বভাব) মধ্যে যখন তাকওয়া চলে আসে তখন এমনিতেই আমলে পরিবর্তন আসে।’