নোয়াখালীর হাতিয়ায় মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা-পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদর চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকন। এ সময় বক্তব্য দেন কারীমুল হাই নাঈম সাবেক শিল্পবিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান বাবর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহহিল মজিদ নিশান, পৌরসভা যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দীন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মেমিন উল্লাহ রাসেল, সদস্য সচিব মোহাম্মদ কাউসার মোস্তফা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ।

এ সময় বক্তারা বলেন, বিএনপিতে সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজদের কোনো স্থান নেই। ইতোমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনিয়ম ও দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুখী সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে সকলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।