চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি সীহার্ট-১ নামে একটি ফিশিং ভেসেল থেকে পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভেসেলের সুকানি মোহাম্মদ আলতাফ ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন। তারা দুইজনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন জানান, একটি ফিশিং ভেসেল আরেক ভেসেল টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় একটি রশি ছিঁড়ে গেলে রশির সাথে লেগে পা পিছলে নদীতে পড়ে যায় ওই দুইজন। এতে উভয়েরই মৃত্যু হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।