মেহেরপুরের গাংনীতে বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, নওদা মটমুড়া বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও আরেকটি কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু দেখা যায়। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশকে খবর দিলে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান এবং বোমার সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।