প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ শুক্রবার দুপুরে কক্সবাজার পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন। তখন সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হয়। এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তারা জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠা-নামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।
এছাড়া শুক্রবার বিকেলে খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুর্নবাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে এসময় প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।