নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাসভবনে এ অভিযান শুরু হয়।

এদিকে, আইভিকে গ্রেফতার করা হতে পারে এমন খবরে আশপাশের বিপুল সংখ্যক মানুষ তার বাসভবন ঘেরাও করে আইভির পক্ষে স্লোগান দেয়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ডাকা হয়।

আইভি বিরুদ্ধে গত বছরের ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া গত বছরের ১৩ নভেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আইভির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।