নিরীহ ফিলিস্তিনি ও মসজিদুল আল-আকসায় বর্বরোচিত বোমা হামলার প্রতিবাদে এবং সারা মুসলিম জাহানকে সোচ্চার হওয়ার জন্য নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও আদাবেলা স্বতস্ফূর্ত হরতাল পালিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর বড় বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, ছাত্রশিবিরসহ বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মী, তৌহিদী জনতা এক বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দিয়ে শহর প্রদক্ষিণ করে।
এই কর্মসূচিতে নারীরাও অংশ নেন। মিছিলকারীরা ইসরাইলের জাতীয় পতাকা ও মানবতাবিরোধী ফ্যাসিস্ট নেতানিয়াহুর কুশ পুত্তলিকা পুড়িয়ে দেয়।