ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে একটি পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির খরব পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবনকৌঠা গ্রামের আইয়ুব আলী মাস্টারদের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে স্থানীয় লোকজন কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে আশপাশের লোকজন গিয়ে দেখে যে পাঁচটি কবর থেকে কঙ্কাল নিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে সঙ্ঘবদ্ধ চক্র কয়েকটি কবরের মাটি খোঁড়ে। সেখানে পাঁচটি কবর থেকে কঙ্কাল নিয়ে গেছে।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।