বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী হওয়ায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও জেলার কৃতি সন্তান মাহমুদ হাসান খান বাবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জীবননগর উপজেলা বিএনপি।
রোববার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন মঈনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাহমুদ হাসান খান বাবুর নিজ গ্রাম আন্দুলবাড়ীয়ায় গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নেতারা বলেন, ‘মাহমুদ হাসান খান বাবু শুধু চুয়াডাঙ্গার গর্বই নন, গোটা দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের অন্যতম আশার প্রতীক। তার নেতৃত্বে আমরা গর্বিত জীবননগরসহ সমগ্র চুয়াডাঙ্গাবাসী।’