চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বাড়ির ফ্রিজের ট্রের মধ্যে কুণ্ডলী পাকিয়ে থাকা বিরল প্রজাতির ঘরগিন্নি সাপের দেখা মেলেছে। পরে সাপটিকে উদ্ধার করে রেসকিউ টিমের সদস্যরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলার পোপাদিয়া গ্রামের রমণী ভট্টাচার্যের বাড়ি থেকে এ বিরল প্রজাতির সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, ফ্রিজে সবজি রাখতে গিয়ে পরিবারের সদস্যরা প্রথমে কুণ্ডলী পাকিয়ে থাকা সাপটি দেখতে পান। পরে খবর পেয়ে সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে উন্মুক্ত করেন স্নেক রেসকিউ টিমের সদস্য অয়ন মল্লিক।
রেসকিউ টিমের আরেক সদস্যা নাঈম উদ্দিন বিজয় বলেন, ‘এ প্রজাতির সাপের প্রধান খাদ্য হচ্ছে টিকটিকি।’