চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সামাজিক সংগঠন আল-গাজী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী লিডারশীপ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) স্থানীয় একটি রিসোর্টে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা, সমাজসেবক এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারা–কর্ণফুলী সংসদীয় আসনের মনোনীত প্রার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মো: জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক এম ফজলুল কাদের, শিব্বীর আহমেদ ওসমানী, মোস্তফা কামাল চৌধুরী, ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হারুন ইবনে গণি।

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ২০২৫–২০২৭ সেশনের জন্য মোহাম্মদ নিজাম উদ্দিনকে সভাপতি ও মুহাম্মদ মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

দিনব্যাপী আয়োজনে কাউন্সিল অধিবেশন, সাধারণ অধিবেশন, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।