চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে র্যালিটি উপজেলার কালাবিবি দিঘী প্রাদক্ষিণ করে ট্যানেল রোডে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু তৈয়ব মাহিরের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইকবাল হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য মাস্টার রফিক, জাকির আহমদ, ডি এম মনজু, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান, শামসুল ইসলাম, সদস্য মুছা, নাছির, মুরাদ, জসিম, ফোরকান, এস এম রহিম, হাসান, মাসুম, সজিব, এনাম, মনির, মালেক, কামাল, আলমগীর, ইসমাঈলসহ স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।