টাঙ্গাইলের কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ঘাটাইলের হামিদপুর গোসাইবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুল ছালাম (৪০) ও মির্জাপুর উপজেলার সাটিয়াচুড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এসএম আলম (৬৫)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের এস আই কামরুল জানান, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস মুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।