গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) গণ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে ডা: জাফরুল্লাহ চৌধুরীর কর্মজীবনের ওপর আলোকপাত করে অন্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: আবুল হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: ফজলুল করিম এবং গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সদস্য ডা: মনজুর কাদির আহমেদ।
গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
মাহফিলের শেষে ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।