চট্টগ্রামের আনোয়ারায় ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের’ সহযোগিতায় সামুদ্রিক মৎস্য নৌযান মালিক ও মাঝিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার কন্ফারেন্স রুমে ‘মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক’ এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার শ্রীবাস চন্দ্র চন্দ ও সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।