পাবনার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে কাশিনাথপুরের আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নে গোয়ালনগর গ্রামের করিম কারীর ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ার বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)। তারা দু’জনই এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যাচ্ছিল। কাশীনাথপুর আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় থেকে ইজিবাইক মহাসড়কে উঠতেছিল। এমন সময় দ্রুত গতির মোটরসাইকেলের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোয় এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকাই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পুলিশের সদস্যরা পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।