মেহেরপুরের গাংনীতে গত ২৪ ঘণ্টায় তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি ও কৃষক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মামলায় পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার (১১ এপ্রিল) দুপুর পর্যন্ত গাংনী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কাথুলি ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি গাঁড়াবাড়িয়া গ্রামের আবু তালেবের ছেলে শিপন মিয়া (৪০), কাজিপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পীরতলা গ্রামের মরহুম হাসেম আলীর ছেলে মো: হাফিজুর রহমান (৫৬), গাংনী উপজেলার বামন্দী গ্রামের সৈয়দ আলীর ছেলে মো: সোহরাব হোসেন, ধানখোলা গ্রামের উত্তরপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন ও লক্ষীনারায়নপুর ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে মো: লাল্টু বিশ্বাস (৪৩)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে নেয়া হলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।’